ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

ads

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্ত্রী-সন্তানদের ফ্ল্যাট কেনার জন্য এককোটি টাকা অনুদান দিচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান এদিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন তিনি।এ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত একটি ফাইলে আজ অনুমোদন করেছি আমি।


এ সময় অর্থ উপদেষ্টার কাছে ফ্ল্যাটটি কারা ব্যবহার করবেন জানতে চাইলে বলেন, ওসমান হাদির স্ত্রী-সন্তানরা ব্যবহার করবেন ফ্ল্যাটটি।অর্থ বিভাগের সূত্র থেকে জানা গেছে, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের এক ফ্ল্যাট কেনার জন্য এ অনুদান দেওয়া হচ্ছে।


আরও জানা গেছে, ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আবেদনের প্রেক্ষিতে অর্থ বিভাগ এদিন ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদানের প্রস্তাব অনুমোদন করে।

ads
ads
ads

Our Facebook Page